Saturday , 5 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দুই জাহাজে আগুন, নাশকতার আশঙ্কা বিএসসির

প্রতিবেদক
Newsdesk
October 5, 2024 2:09 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম বন্দরে পাঁচ দিনের ব্যবধানে তেলবাহী দুই জাহাজে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে এই ধরনের নাশকতার আশঙ্কা করছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

শনিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।

বিএসসি পরিচালক বলেন, দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে এই নাশকতা চালানো হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলার জ্যোতিতে আগুন লাগার পর নাশকতার কথা মাথায় রেখেই তদন্তকারীরা অগ্রসর হচ্ছিলেন। সেই সঙ্গে ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাংলার সৌরভে ফায়ার ড্রিল করা হয়। এই জাহাজটিতে কোনো মেরামতের কাজও চলছিল না।

মাহমুদুল মালেক আরও বলেন, গতরাতে হঠাৎ জাহাজের সামনের দিকে প্রায় একই সঙ্গে চারটি জায়গায় স্ফুলিঙ্গ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন উদ্ধার হওয়া ক্রুরা। সেসময় জাহাজের কাছ থেকে একটি স্পিডবোট সরে যেতে দেখা যায় বলেও জানান তারা। দেশের জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার জন্য এই নাশকতা হতে পারে।

প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং করপোরেশন বহির্নোঙরের বড় জাহাজ থেকে তেল খালাসের কাজে ‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’-কে ব্যবহার করে। গতরাত ১২টা ৫০ মিনিটের দিকে বহির্নোঙরে অবস্থান করা বাংলার সৌরভে আগুন লাগে।

জাহাজটি আজ সকালে তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বার কথা ছিল। আগুনের ঘটনায় জাহাজ থেকে সাগরে ঝাঁপিয়ে পড়া একজন মারা গেছেন। এর বাইরে ৪৭ ক্রু ও কর্মীকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

এর আগে গত সোমবার সকালে চট্টগ্রাম বন্দরে বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর আগুন লাগে। ওই ঘটনায় তিনজন নিহত হন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

‘১০০ টাকায়’ গরুর মাংস–ভাতের দোকানটি উচ্ছেদ, সেখানে কেন ভিড় হতো

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ১২ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত

ওএসডির পর এবার বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি

মনোহরখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ধানমন্ডির টুইন পিক টাওয়ারের ১২ রেস্তোরাঁ সিলগালা

বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ ইসির

প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

কোনো পুলিশ সদস্য মাদকে জড়ালে ছাড় দেওয়া হবে না: আইজিপি

সমালোচনা করব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না: রিজভী