Sunday , 6 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাজশাহীর সাবেক এমপি আসাদ ঢাকায় গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
October 6, 2024 7:04 pm

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলার অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সাবেক এই এমপির বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ গত ৭ জানুয়ারির নির্বাচনে সংসদ সদস্য হন। পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত ওই আসনের দুইবারের সংসদ সদস্য আয়েন উদ্দিনকে বাদ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তাকে নৌকার মাঝি করে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

নারীর প্রতি সহিংসতার তালিকা করে দ্রুত চার্জশিট দিতে বলেছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

বারবার বাবাকে খুঁজছে নিহত পুলিশ সদস্যের মেয়ে স্নিগ্ধা

নির্বাচন পর্যন্ত চলবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা ও আশপাশের নদী-খাল-বিল সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্ণফুলীতে গলায় ফাঁস দিয়ে রিকশাচালকের আত্মহত্যা

পিপিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে গুজব ছড়ান : প্রতিমন্ত্রী নুরনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে গুজব ছড়ান : প্রতিমন্ত্রী নুর

চৌদ্দগ্রামে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

মাঠে নেমেছেন ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট