রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঢাকায় নেমেই ‘ছিনতাইকারীর ছুরিতে’ প্রাণ গেলো যুবকের

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৬, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম সোহান হোসেন সোহাগ (২৭)। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার।

রোববার (৬ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

সোহানের বাড়ি পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামে। তার বাবার নাম মো. কোবাদ আলী। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। সোহান ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

নিহত ব্যক্তির ছোট ভাই শাওন হোসেন জানান, তার ভাই গতকাল শনিবার রাতে গ্রামের বাড়ি পাবনা থেকে ঢাকায় এসেছিলেন। ভোরে তিনি গাড়ি থেকে নামার পর উত্তরা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন। ছিনতাইকারীরা তার ব্যবহৃত মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে যান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে এলাকার হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে পরদিন সকাল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিকে ২৫ ও মাধ্যমিকে ৫১ শতাংশ ব্যয় বেড়েছে শিক্ষার্থীদের

গুজরাটে সেতু ছিঁড়ে নিহত বেড়ে ১৪১, এখনও চলছে উদ্ধারকাজ

দেশ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে: রিজভী

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি

পুষ্পা টু’র আয়ে অবিশ্বাস্য রেকর্ড

ভোটের মাঠে থাকবেন ৫ লক্ষাধিক আনসার সদস্য

সীমান্তে দশ বছরে ৩শ’ ৫ বাংলাদেশিকে হত্যা : এইচআরএসএস

পটুয়াখালীর বৃদ্ধ দম্পতি হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

সংযুক্ত আরব আমিরাতে আরো বেশি জনশক্তি নেয়ার আহবান স্বরাষ্ট্র উপদেষ্টার