বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কুষ্টিয়ায় বজ্রপাতে চার কৃষকসহ নিহত ৫

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৯, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ


কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাথুরাপুর ইউনিয়নের দুটি গ্রামে বজ্রপাতে গৃহবধূ ও চার কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চার জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের হোসেনাবাদ গড়েরপাড়া ও ফারাকপুর গ্রামে বজ্রপাতে তারা মারা যান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গড়েরপাড়া গ্রামের নিহতরা হলেন- হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও আব্দুল ওয়াবেদের ছেলে সুমন (৩৫)। তারা সবাই কৃষি কাজে জড়িত।

অপর নিহতের নাম জহুরা খাতুন (৪০)। তিনি ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী।

স্থানীয় ও নিহতদের পারিবার সূত্রে জানা যায়, আজ বিকেলে গড়েরপাড়া এলাকার সাত থেকে আটজন কৃষক মাঠে কাজ করছিলেন। এ সময় আকাশে মেঘ দেখে মাঠের মধ্যে থাকা একটি মাচায় আশ্রয় নেন কৃষকরা। বজ্রপাত হলে তারা সবাই আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে তিন কৃষককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কৃষক সুমন মারা যান।

অপরদিকে, ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় জহুরা খাতুন বজ্রপাতে আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘তিনজন পুরুষ ও একজন নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বজ্রপাতে আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জিম্মি নাবিকদের মুক্ত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ের সামনে আনসারের হামলায় শিক্ষার্থীর বাবার মৃত্যু

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আগুনে পুড়ল ৬ ট্রাক

আরেকটা গণতন্ত্রবিরোধী শক্তি বিএনপিকে টার্গেট করেছে : রিজভী

কমানো হলো বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রতিনিধিদলের ঢাকায়

ইচ্ছেমতো চুল কাটার স্বাধীনতা পেল থাই শিক্ষার্থীরা

স্বাস্থ্যখাতে জনবল সংকট নিরসনে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকারীদের স্লোগান সরকারবিরোধী নয় বরং রাষ্ট্রবিরোধী: পররাষ্ট্রমন্ত্রী

শ্রমিক-কর্মচারীদের মামলায় ড. ইউনূসের শাস্তি হয়েছে, এখানে সরকার কোনো পক্ষ নয় : তথ্যমন্ত্রী