Sunday , 20 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

প্রথম শ্রেণি পেয়ে অনার্স পাস করেছেন শহীদ আবু সাঈদ

প্রতিবেদক
Newsdesk
October 20, 2024 9:17 pm

রংপুর প্রতিনিধি :

অনার্স চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণি পেয়ে উত্তীর্ণ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি সিজিপিএ ৩.৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন।

রোববার (২০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশকালে উপাচার্য বলেন, আমাদের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ আমাদের মাঝে নেই। তার স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল বেশ ভালো হয়েছে। ৬৯ জন শিক্ষার্থীর মাঝে আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছে। এটা আমাদের ভালো লাগার বিষয়। তার জন্য আমরা শোকাহত। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।

ফলাফল প্রকাশকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে থাকা প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ হোসেন এবং অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফিরোজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ। আবু সাঈদ নিহত হওয়ার পর সারা দেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

২০২৩ সালে নিহত ৯৯ সাংবাদিকের মধ্যে ৭৭ জনই গাজা যুদ্ধে মারা গেছেন : সিপিজে

সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে একমত বিজিবি-বিএসএফ

সিলিন্ডার গ্যাস উধাও, হোটেল-রেস্তোরাঁয় ভিড়

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩১

‘শ্রম ইস্যুতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিএনপি মব সংস্কৃতির বিপক্ষে: ফারুক

আনোয়ারুল আজীম হত্যায় পশ্চিমবঙ্গে একজন গ্রেপ্তার, আটক ১

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় বিস্ফোরণে ৪০ জন নিহত

হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত সরকার: স্বাস্থ্যমন্ত্রী