Monday , 21 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

পদ থেকে অব্যাহতি চাইলেন ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

প্রতিবেদক
Newsdesk
October 21, 2024 2:43 pm


নিজস্ব প্রতিবেদক :

এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়েছেন অধ্যাপক তপন কুমার সরকার।

সোমবার (২১ অক্টোবর) তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে আবেদন জমা দিয়েছেন।

একই সঙ্গে তিনি বোর্ড থেকে তাকে প্রত্যাহার করে নিজের কর্মস্থল বা অন্য কোথাও পদায়নের অনুরোধ করেছেন।

অধ্যাপক তপন কুমার সরকার বাংলানিউজকে বলেন, বোর্ড চেয়ারম্যানের পদ থেকে আমাকে প্রত্যাহার করে অন্য কোথাও দায়িত্ব দেওয়ার জন্য আবেদন করেছি। আমাকে মাউশির মাধ্যমে পদায়নের জন্য অনুরোধ করেছি।

তিনি জানান, ‘শিক্ষার্থীরা মনে করছেন, আমার জন্য তাদের ফল খারাপ হয়েছে; তারা ফেল করেছেন। সেজন্য আমি স্বেচ্ছায় এ পদ থেকে সরে যেতে চাচ্ছি। আমি শিক্ষা মন্ত্রণালয়ে সে অনুরোধ করেছি। ’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে চলতি বছরের এইচএসসির মাত্র সাতটি পরীক্ষা নেওয়া হয়। এরই মধ্যে তারা সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করে পরীক্ষা বাতিলে বাধ্য করে। পরীক্ষা বাতিল হওয়ায় সাবজেক্ট ম্যাপিং করে গত ১৫ অক্টোবর ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলের অনুত্তীর্ণরা অটো পাসের দাবিতে রোববার (২০ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডে হামলা-ভাঙচুর করে। তারা বোর্ড চেয়ারম্যানকে পদত্যাগের ঘোষণা দিতেও বাধ্য করে।

এদিকে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের হামলা, ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা বোর্ডের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশের সব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচিতে তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

‘ঢাকা বোর্ডে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষাঙ্গনে হামলা কেন, জবাব চাই, দিতে হবে’ স্লোগান দেন।

মানববন্ধনে তারা বলেন, ফলাফল বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করতে বোর্ডের ভেতরে ঢুকে পড়েন। তারা কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়ে মারধর করে এসব গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করার অপচেষ্টা করে। তাদের বাধা দিলে তারা আমাদের অনেকের ওপর হামলা করেছেন।

শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে ভাঙচুর, অরাজকতা সৃষ্টি, কর্মকর্তা-কর্মচারীদের ওপরে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে, ফল বাতিল করে সবাইকে পাস করানোর দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জড়ো হয়েছেন ফেল করা শিক্ষার্থীরা। সেখান থেকে তারা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫৩ কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন

সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই: উপদেষ্টা সাখাওয়াত

সোহাগ হত্যার তদন্তে জুডিশিয়াল কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৪

সুনামগঞ্জ সীমান্ত চোরাচালান: আবারো ৪৫ লাখ টাকার মালামাল জব্দ

ট্রাইব্যুনালে অভিযুক্ত হলে এমপি হওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি

প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন

প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, কর্মমুখী দক্ষতাও জরুরি: শিক্ষামন্ত্রী

তওবা করে বিএনপিকে রাজনীতিতে আসার আহ্বান নানকের

দেশের বিভিন্ন সিএমএইচে ছাত্র আন্দোলনে আহত ৮৬৭ জন চিকিৎসাধীন