Wednesday , 23 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকলেন ৫ শতাধিক শিক্ষার্থী

প্রতিবেদক
Newsdesk
October 23, 2024 3:46 pm


নিজস্ব প্রতিবেদক :

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে প্রবেশ করেছেন ৫ শতাধিক শিক্ষার্থী।

বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এসব শিক্ষার্থী জড়ো হয়ে স্লোগান করতে থাকেন। এর আগে বেলা ২টা ৫০ মিনিটে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, রেজাল্ট ম্যাপিংয়ের মাধ্যমে যে ফলাফল প্রকাশ করা হয়েছে তা বৈষম্যমূলক। তারা সবগুলো বিষয়ের ওপর সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল চান। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই সেই সাবজেক্ট ম্যাপিং করার দাবি জানিয়েছেন তারা।

এর আগে গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

পরীক্ষার সূচি অনুযায়ী মোট ৬১ বিষয়ের পরীক্ষা নেয়া বাকি ছিল। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা স্থগিত এবং পরে শিক্ষার্থীদের দাবির মুখে তা বাতিল করা হয়। এতে কারও পাঁচ বিষয়, আবার কারও ছয় বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে। সেগুলোতে এসএসসির ফলাফলের ভিত্তিতে গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হয়। আর যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলো খাতা মূল্যায়ন করে নম্বর ও গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হয়।

গত ১৫ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪৫ হাজার ৯১১ জন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

যেসব দলের জামানত থাকবে না, তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: খোকন

মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

দ্রুত তফসিল ঘোষণা করা হবে: সিইসি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৮ মে

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ৪ ককটেল বিস্ফোরণ

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ফাঁস, এসআইর বিরুদ্ধে তদন্ত শুরু

যমুনা রেলসেতুর উদ্বোধন: উত্তরবঙ্গে ট্রেনযাত্রায় সময় বাঁচবে ৩০ মিনিটেরও বেশি

ভুয়া ডাক্তার নেই, মেডিকেল এসিস্ট্যান্ট থাকায় স্বস্তিতে সেবা গ্রহিতাগন

সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার ৩

সীমান্ত রক্ষায় বিজিবিকে স্মার্ট প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে : প্রধানমন্ত্রী