মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বারুদের গন্ধ রাজধানীর বাতাসে

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৯, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ

অপরাধচিত্র রিপোর্ট : রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকার একটি বড় অংশ ধোয়ায় ছেয়ে যায়। এ ঘটনা ঘটে ২৮ অক্টোবর সোমবার দিবাগত রাতে। হঠাৎ ধোঁয়ায় ছেয়ে যাওয়ার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এসব এলাকায় অগ্নিকাণ্ডের কোনো খবরও পাওয়া যায়নি ।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, মাঝরাতে হঠাৎ করেই ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে মোহাম্মদপুর-ধানমন্ডি এলাকা। ধোঁয়ার কারণে বাসার ভেতরেও চোখ জ্বালাপোড়া করছে। অনেকে জানান, বাড়ির বারান্দা বা ছাদে গেলে নিশ্বাস নিতেও কষ্ট হয়।

সামাজিক মাধ্যমে মোহাম্মদপুরের এ ঘটনানায় অনেকেই বিষয়টি নিয়ে পোস্ট দেন। এছাড়া বিভিন্ন গ্রুপেও স্থানীয় অনেকে জানান, ধোঁয়ার সাথে বারুদের গন্ধও আছে।

সিফাত মাহমুদ নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘কাটাসুর থেকে বাশবাড়ি, ‍নুরজাহান রোড, চানমিয়া হাউজিং, জাপান গার্ডেন সিটি, তাজমহল রোড, শেখেরটেক পর্যন্ত ধোঁয়ায় ভরে গেছে। এক ধরনের বাজে গন্ধ ছেয়ে গেছে। চোখ জ্বলতেছে। পুরো এলাকা ঘুরেও উৎস খুঁজে পেলাম না।’

এরমধ্যে ইসতিয়াক হোসেন জানিয়েছেন, এই বারুদের গন্ধ শুধু মোহাম্মদপুর ও ধানমন্ডি নয়, পুরান ঢাকায়ও পাওয়া যাচ্ছে। তিনি লিখেছেন, এর আগেও এমন হয়েছে, কিন্তু এতো তীব্র ছিল না কখনোই।

তবে এসব পোস্টের মন্তব্যের ঘরে কেউ আমিনবাজার ল্যান্ডফিলের কথা বলছেন নেটিজেনরা। সেখানে জমা হওয়া বর্জ্য পোড়ানোর কারণে এমন ধোঁয়া ছড়িয়ে পড়েছে বলে জানাচ্ছেন তারা।

তবে কেন এবং কী কারণে ধোঁয়া ছড়িয়ে পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

অন্যদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা শুরু করলেও কোনো কূলকিনারা পাননি তারাও। তিতাস গ্যাস কর্তৃপক্ষও বলেছে, তাদের কাছে গ্যাস লিকেজের কোনো তথ্য নেই।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের নামে মামলা

৭২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়াগামী প্রতারিতরা মামলা করলে ব্যবস্থা নেবে সিআইডি

জামায়াতের সঙ্গে জোট অনেক আগেই অকার্যকর হয়ে গেছে: ফখরুল

শ্রমবাজারে সুনাম বজায় রাখতে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

তফসিল পিছিয়ে সংলাপের প্রস্তাব রওশনের

মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি

বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবু বনিক উদ্ধার, ৫ অপহরণকারী

হাসিনাকে ফেরাতে ভারতে চিঠি দিবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা