মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জিয়াউল আহসানসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পা হারানো লিমনের অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১২, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসান ও মেজর রাশেদসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ১৩ বছর আগে গুলিতে পা হারানো ঝালকাঠির লিমন হোসেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউট কার্যালয়ে এসে লিমন অভিযোগ দায়ের করেন।

পরে লিমন সাংবাদিকদের বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ন্যায়বিচার পাইনি। ন্যায়বিচারের আশা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলাম।’

২০১১ সালের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে র‌্যাবের অভিযানের সময় লিমন হোসেন গুলিবিদ্ধ হন।

লিমন জানান, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে পায়ে গুলি করেন। এর কয়েকদিন পর ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলতে বাধ্য হন।

লিমনের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার মাত্র ১২ দিন আগে এ ঘটনা ঘটে। তখন লিমনের বয়স ছিল ১৬ বছর। সে বছর আর পরীক্ষা দেওয়া হয়নি তার। তবে দমে যাননি দরিদ্র পরিবারের সন্তান মেধাবী লিমন। চিকিৎসাধীন অবস্থায় পড়াশোনা করে পরের বছর পিরোজপুরের কাউখালী উপজেলার কাঁঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ পান তিনি। এরপর ভর্তি হন সাভারের গণবিশ্ববিদ্যালয়ে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান ইউজিসির

দুদকের মামলায় খালাস বাবর, ৮ বছরের সাজা বাতিল

‘বান্ধবীর সঙ্গে’ আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সহকর্মীকে পিটিয়ে হত্যা

পলকের স্ত্রীর ২৮ বিঘা জমি জব্দ, ১৯ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না : মির্জা ফখরুল

চামড়ার ন্যায্য দাম না পাওয়ায় গরিবেরা হক বঞ্চিত: ভোক্তা ডিজি

যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার মা-বাবাকে কুপিয়ে হত্যা

কয়েক ঘন্টার ব্যবধানে সিরিয়াতে ইসরাইলের ৬০ বার হামলা: এনজিও

জাতিসংঘ মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের

নির্যাতনের জবাব হিংসায় নয়, ৩১ দফার মাধ্যমে দিতে চাই: তারেক রহমান