Monday , 20 December 2021 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

শ্রীলংকাকে ১২ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
December 20, 2021 4:13 am
শ্রীলংকাকে ১২ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

বিকালে ভারতের কাছে নেপালের হারে ফাইনালে যেতে বাংলাদেশের দরকার ছিল এক পয়েন্ট। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে লিগের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সবচেয়ে দুর্বল শ্রীলংকা।

যে কারণে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন লংকানদের বিরুদ্ধে একাদশ সাজিয়েছিলেন গুরুত্বপূর্ণ চার খেলোয়াড় মনিকা চাকমা, তহুরা খাতুন, আনাই মগিনি ও শামসুন্নাহার জুনিয়রকে বাইরে রেখে।

গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বাইরে রেখেই ছোটন বাজিমাত করেছেন শ্রীলংকার বিপক্ষে ম্যাচে। ১২-০ গোলের বিশাল ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করেছেন মারিয়া-আঁখিরা।

প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল দিয়েছে স্বাগতিকরা। এই টুর্নামেন্টে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়।

হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদ আক্তার রিপা। জোড়া গোল করেছেন রিতুপর্না চাকমা। বাকি গোলগুলো করেছেন আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী।

আগামী ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। লিগ পর্বে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

ভারতের কাছে হারলেও বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচের দিকে তাকিয়ে ছিল নেপাল। শ্রীলংকা জিতলে ভারতের সঙ্গে ফাইনাল খেলতো তারা। কিন্তু বাংলাদেশের জয়ে গতবারের রানার্সআপ নেপালেরও বিদায় ঘণ্টা বেজে যায়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সমালোচনায় বিচলিত নয় সরকার, কণ্ঠরোধ করা হবে না: ড. ইউনূস

নওফেলের হুশিয়ারির পর চবিতে ছাত্রলীগের অবরোধ প্রত্যাহার

নওফেলের হুশিয়ারির পর চবিতে ছাত্রলীগের অবরোধ প্রত্যাহার

চাঁদাবাজির দুই মামলায় কামরুল ইসলামের ৪ দিনের রিমান্ড

শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগপত্র গৃহিত

‘পরিণতি হাদির মতো হবে’বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে উড়ো চিঠিতে হুমকি

নকশার ত্রুটি ও নিম্নমানের বিয়ারিং প্যাডের কারণে মেট্রোরেলে দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদন

জয়পুরহাটে দিনমজুর নুরুল হত্যায় ৯ জনের যাবজ্জীবন

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই: সালাহউদ্দিন

মুসাব্বির হত্যা: দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে স্বেচ্ছাসেবক দল