শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িবহরে হামলা, নিহত ৪১

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২২, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় যাত্রীবাহী গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। হামলায় আরও ১৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে প্রায় ২০০ জন যাত্রীবাহী গাড়ির একটি বহর আফগান সীমান্তসংলগ্ন খুররাম জেলার মধ্য দিয়ে যাচ্ছিল। এ সময় সশস্ত্র হামলাকারীরা পুলিশের নিরাপত্তা বহরকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায়। তারপর তারা পুরো বহরের দিকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।

বিবিসি উর্দুকে দেওয়া সাক্ষাৎকারে সৈয়দা বানু নামে এক যাত্রী জানান, হামলার সময় তিনি তার সন্তানদের নিয়ে গাড়ির আসনের নিচে লুকিয়ে প্রাণে বাঁচেন। গুলির শব্দ থেমে যাওয়ার পর তিনি রাস্তায় আহত ও নিহত মানুষদের ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন।

খাইবার পাখতুনখোয়ার প্রধান সচিব নাদিম আসলাম চৌধুরী এই হামলাকে একটি ‘বড় ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন। তার মতে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

অঞ্চলের উপ-পুলিশ কমিশনার জাভেদ উল্লাহ মেহসুদ জানান, হামলায় প্রায় ১০ জন বন্দুকধারী জড়িত ছিল। তারা রাস্তার দুই পাশ থেকে নির্বিচারে গুলি চালিয়েছে। হামলার পর পুলিশ এবং স্থানীয়রা নারীদের কাছকাছি বাড়িগুলোতে আশ্রয় নিতে সহায়তা করে। হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চলছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতদের বেশিরভাগই শিয়া সম্প্রদায়ের মানুষ। সাম্প্রতিক সময়ে খুররাম এলাকায় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে বহু প্রাণহানি হয়েছে। গত মাসেও এই অঞ্চলে একটি যাত্রীবাহী বহরে হামলায় ১৫ জন নিহত হন।

অঞ্চলের সড়কটি সম্প্রতি আবার খুলে দেওয়া হলেও কেবল পুলিশের নিরাপত্তা সহযোগিতায় যাতায়াতের অনুমতি ছিল।

পাকিস্তানের খুররাম জেলার সঙ্গে আফগানিস্তানের কয়েকটি প্রদেশের সীমান্ত রয়েছে। এসব অঞ্চলে আইএস এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয় উপস্থিতি রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াও অঞ্চলটির ভূমি বিরোধকে সহিংসতার আরেকটি কারণ হিসেবে মনে করেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবারের হামলার উদ্দেশ্য এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনার ফলে খুররামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঈদে এক কোটি পরিবার বিনামূল্যে চাল পাবে: খাদ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুক হামলায় নিহত ৪

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে : সংসদে শিক্ষামন্ত্রী

নির্বাচনের আগেই লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণতন্ত্রের উত্তরণের পথে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

দলগুলো যাই বলুক, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ নির্ধারণ

পহেলা বৈশাখ উপলক্ষে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

চানখারপুলে গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন

সোনারগাঁওয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক