শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি ফেরদৌস গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৬, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান।

খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মেরাদিয়া বাজার মোড়ে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়েছিলেন মো. আহাদুল ইসলাম। এ সময় ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গুলিতে আহাদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে প্রথমে নিকটস্থ ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আহাদুল ইসলামকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. বাকের খিলগাঁও থানায় একটি মামলা করেন।

মামলা তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যে ছাত্র-জনতার ওপর হামলায় ফেরদৌসের সংশ্লিষ্টতা পায় পুলিশ।

 

 

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাবেক এমপি মান্নান তালুকদার আর নেই

করহার খুব বেশি কমানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

সারাদেশে নিরাপত্তা জোরদার, ব্যাপক টহল শুরু

হজের বিমান ভাড়া বেশি নিলে এজেন্সির লাইসেন্স বাতিল হবে: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশে বৃহত্তর বিদেশি বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার সঙ্গে কোনো আপোষ নয় – ড. মশিউর রহমান

চিকিৎসকদের সব কর্মসূচি প্রত্যাহার, সারা দেশে পুরোদমে চলবে চিকিৎসাসেবা

ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ নিশ্চিত করুন : ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে: ইসি সানাউল্লাহ

নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ঢাকা বিমানবন্দরে আটক