মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১৭, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ১০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাতের এই অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ।

গ্রেপ্তার ব্যক্তির নাম জুয়েল মিয়া রাসেল (২৫)। তিনি রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মৃত হাবিব মিয়ার ছেলে।

ওসি মো. আদিল মাহমুদ জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা কোম্পানির মূল গেটের সামনে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ব্যক্তির ব্যাগ থেকে ১০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) ইকরাম উজ্জামন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল রানার সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি আদিল মাহমুদ।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, এসআই ইকরাম উজ্জামন ও এএসআই জুয়েল রানা প্রমুখ।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের

ব্রিটিশ এমপি রূপা লেবার পার্টি থেকে বহিষ্কার

খাগড়াছড়িতে গুলি করে ইউপিডিএফের ২ কর্মীকে হত্যা

মানবতার সেবায় কাজ করছে হিরোনবালা ফাউন্ডেশন

দেশ বাঁচাও আন্দোলনের নামে ধ্বংস করতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই: সালাহউদ্দিন