Thursday , 2 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

প্রতিবেদক
Newsdesk
January 2, 2025 1:09 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এএএম হুমায়ুন কবির জামিন নামঞ্জুরের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ চিন্ময় কৃষ্ণ দাশের জামিন শুনানির নির্ধারিত তারিখ ছিলো। আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ প্রদান করেন।”

এদিকে এই শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়। বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণে ঢোকার আগে কাগজপত্র যাচাই করা হয়। আদালতের দুটি ঢোকা ও বেরোনোর পথে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়।

শুনানিতে চিন্ময়ের পক্ষে ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল। পৌনে ১২টার দিকে আদালত কক্ষ থেকে বের হয়ে এই আইনজীবী নেতা বলেন, “আদালতকে আমরা সাবমিশন দিয়েছি। সবকিছু শোনার পরে আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা এখন উচ্চ আদালতে যাব।”

গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে কারাগারে আছেন চিন্ময়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ধানমন্ডিতে ঝটিকা মিছিল : মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্মী আটক

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে: মির্জা ফখরুল

ময়মনসিংহে পেট্রলপাম্পে অগ্নিকাণ্ডে নিহত ১

দেশি-বিদেশি প্রতিবেদন মিলিয়ে জানা যাবে কার্গো ভিলেজে আগুনের কারণ: বাণিজ্য উপদেষ্টা

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর এবং প্রতি ৪ মাস পর বাজেট পর্যালোচনার প্রস্তাব জামায়াত আমিরের

জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী

এবারও ফ্রিজ, এসি ও টিভিতে দেশসেরা ব্র্যান্ড ওয়ালটন

সচিবালয়ে আগুন : প্রাথমিক তদন্ত প্রতিবেদন ৩ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ

দুদকের মামলায় স্ত্রীর সঙ্গে ফাঁসলেন কবির বিন আনোয়ার