Saturday , 11 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৭৬৭ দৌড়বিদের অংশগ্রহণে চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত

প্রতিবেদক
Newsdesk
January 11, 2025 4:14 pm

চট্টগ্রাম প্রতিনিধি  :

‘সব বিপ্লবীদের প্রতি স্যালুট’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টলা রানার্সের আয়োজনে চট্টগ্রাম নগরে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘স্যাম বন্ড-সিআর-১০ কে ২০২৪’ ম্যারাথন প্রতিযোগিতা। বিভিন্ন বয়সভিত্তিক ছয় বিভাগে নারী-পুরুষ মিলিয়ে মোট ৭৬৭ জন পেশাদার ও অপেশাদার দৌড়বিদ এতে অংশ নিয়েছেন।

শুক্রবার সকাল ৬.১৫ টায় চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী সিআরবি থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। এরপর টাইগারপাস, লালখান বাজার মোড়, রেডিসন ব্লু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হয়ে চারপাকে ১০ কিলোমিটার ঘুরে ৭.৫৫ মিনিটে ম্যারাথন শেষ হয়।

আন্তর্জাতিক পদ্ধতিতে চিপ টাইমিং সিস্টেমে ইভেন্টের সকল প্রতিযোগীর সময় রেকর্ড করা হয় এবং বিজয়ী নির্ধারণ করা হয়। একশ মিনিটের মধ্যে প্রতিযোগিতা শেষ করা সব দৌড়বিদদের সম্মাননা হিসেবে পদক প্রদান করা হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পদক প্রদান করেন চট্টগ্রামের হয়ে প্রথম এভারেস্ট পর্বত আরোহী ডা. বাবর আলী, চট্টগ্রামের প্রথম আয়রন ম্যান অ্যাথলেট শেখ নাহিদ উদ্দিন।

অনুষ্ঠানে এডভেঞ্চার স্পোর্টসে সফলতা অর্জনের জন্য চট্টগ্রামের তিন তরুণ ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

এবারের প্রতিযোগিতায় মূল বিভাগে ৭৬৭ জন প্রতিযোগীর মধ্যে ১ম স্থান লাভ করেছেন মোহাম্মদ সুজন (৩৭.২৩.৭১)। এই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জণ করেছেন যথাক্রমে মো জাকির হোসেন (৩৮.৩৭.৪৫) ও মো: মুন্নিল ইসলাম (৩৮.৩৯.৭৯)। প্রতিযোগিতায় ৪র্থ ও ৫ম স্থান লাভ করেছেন আসাদুর রহমান মিয়া (৩৯.৫৯.৭৯) ও মোহাম্মদ ইফতি (৪০.১৭.০১)।

সকল বয়সী নারী প্রতিযোগীদের মধ্যে ১ম হয়েছেন ফাতিমা সাদাতি ( ৫৮.৩০.৩১)। এই বিভাগে দ্বিতীয় স্থান লাভ করেছেন আজাদা আরিফি (৫৮.৪৪.১৩)। ৩য়, ৪র্থ ও ৫ম হয়েছেন আসিফা রিজাই (৫৮.৪৯.০৩), মোওচিং মারমা এবং ফারসিতা বুসতানি।

৪০ থেকে ৪৯ বছর বয়সী প্রতিযোগীর মধ্যে ১ম হয়েছেন আবু মো জুলফিকাদ আজাদ ( ৪৬.২৯.২৩), ২য় হয়েছেন মো ইনামুল হক (৪৮.৩০.২৮) এবং ৩য় হয়েছেন মো শাহিন শেখ (৪৯.১০.০১)

৫০ থেকে ৫৯ বছর বয়সী প্রতিযোগীর মধ্যে ১ম স্থান অর্জণ করেছেন মো তয়ইব (৪৭.৪১.২৫), ২য় ও ৩য় হয়েছেন মো তোফাজ্জল হোসেন (৫১.০৩.৬৯) এবং নেপাল ভৌমিক (৫১.১৭.৯৮)।

৬০ বা তার ঊর্ধ্ব বয়সীদের মধ্যে ১ম হয়েছেন মৃদুল কান্তি সিংহ (৫৭.৪৭.১২)। ২য় হয়েছেন মো সাইদ হোসেন (৬২.০২) এবং ৩য় হয়েছেন স্বাধীন দাস (৭১.০৯)।

১৪ থেকে ১৮ বছরের নিচে ১ম হয়েছেন মাহফুজুর রহমান (৩৯.১৮.৩৯), ২য় ও ৩য় স্থান অর্জণ করেছেন আসাদুর রহমান মিয়া (৩৯.৫৯.৭৫) এবং আকিফ আবিদ আকিল (৪৪.২৪.৬৬)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্যাম ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস, হেড অফ সেলস এন্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসান, এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, ট্র্যাভেল প্যো’র স্বত্বাধিকারী মোহাম্মাদ দেলোয়ার, চট্টলা রানার্স’র উপদেষ্টা প্রদীপ দেব।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অর্থ লুটকারীদের ছাড় দেয়া হবে না: অর্থ উপদেষ্টা

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল থেকে শুরু

কুড়িগ্রামে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর বইছে দুধকুমার

সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য: উপদেষ্টা আসিফ মাহমুদ

পেনশনের ফাইল আটকে ঘুষ দাবি: ক্ষোভ থেকে তরুণ শাহেদের চালু করা ‘ঘুষ.সাইট’-এ হাজারো অভিযোগ

অপশক্তির মুখে অস্ত্র তুলে দিতেই টিআইবি’র এমন প্রতিবেদন : পররাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় আস্তানায় হামলা-আগুন, কথিত পীর নিহত

সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

ঈদের নামাজের জন্য প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ মাঠ

আরপিওতে সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্তির প্রাথমিক সিদ্ধান্ত ইসির