Friday , 17 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

তিন ঘণ্টার চেষ্টায় ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদক
Newsdesk
January 17, 2025 6:42 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার দুপুরে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার।

তিনি বলেন, আজ দুপুর ২টা ১৪ মিনিটে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লাগলে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শাহজাহান সিকদার আরও বলেন, ৭ তলা ভবনের ৫ তলায় এ আগুন লাগে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত