শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রোববার থেকে কম দামে ইলিশ বেচবে সরকার

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৮, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ইলিশের দাম সব সময় ক্রেতার নাগালের বাইরে থাকে। এবার মাছটি সহজলভ্য করতে রোববার (১৯ জানুয়ারি) থেকে কেজিপ্রতি ৬০০ টাকায় বিক্রি করবে সরকার। এসব ইলিশের ওজন ৪৫০ থেকে ৮৫০ গ্রাম।

শনিবার (১৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

জানা গেছে, রোববার (১৯ জানুয়ারি) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ ইলিশ কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্যবিতানে বিক্রি করা হবে।

বিএফডিসির পরিচালক অদ্বৈত চন্দ্র দাস গণমাধ্যমকে বলেন, ‘এই লটে বিক্রয়যোগ্য ইলিশের পরিমাণ ৮৫০ কেজি। ক্রেতারা আগে এলে আগে পাবেন। আমরা ধারণা করছি, এক সপ্তাহের মধ্যে সব মাছ বিক্রি হয়ে যাবে।

এ বিষয়ে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এনাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘মানুষকে কম দামে ইলিশ খাওয়াতে কোনো প্রফিট (লাভ) ছাড়া এ কর্মসূচিতে যুক্ত হয়েছি। পরীক্ষামূলক স্বল্পমূল্যে ইলিশ বিক্রিতে সফলতা পেলে পরে আমরা আরও বড় উদ্যোগ নেব।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পঞ্চদশ সংশোধনী বাতিল: বিএনপির পক্ষে ফখরুলের আবেদন

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে বুধবার স্মারকলিপি দেবে ডিআরইউ

আধুনিক বাংলাদেশ গঠনে আবারো নৌকায় ভোট দিন: প্রবাসী কল্যাণমন্ত্রী

বাজারে একসঙ্গে সবকিছুর দাম কমে না: অর্থ উপদেষ্টা

নিবন্ধিত ক্লিনিক-হাসপাতাল ছাড়া অ্যানেসথেশিয়া নয়, নির্দেশনা জারি

মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স

নোয়াখালীতে বাস চাপায় নিহত ৩

ঈদযাত্রায় ২৩৫ সড়ক দুর্ঘটনায় ২৩০ জন নিহত: বিআরটিএ

ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থে ভারত–বাংলাদেশের ব্যবসা চলমান থাকবে : বাণিজ্য উপদেষ্টা