Saturday , 18 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু

প্রতিবেদক
Newsdesk
October 18, 2025 7:33 pm

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর দেশে নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই হবে বলে বিএনপি প্রত্যাশা করে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

জুলাই সনদে সব দলের স্বাক্ষর না করা প্রসঙ্গে তিনি বলেন, সবার গণতান্ত্রিক অধিকার আছে। সকলের ভিন্নমত পোষণের সুযোগ আছে। যেসব দল ভিন্নমত পোষণ করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি আমাদের ধারণা তারা ভবিষ্যতে স্বাক্ষর করবে। কেননা, প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান বলেছেন যেসব দল স্বাক্ষর করেনি, তাদের জন্য ভবিষ্যতেও সুযোগ আছে। বিএনপি সরকার গঠন করলে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে দেশের উন্নয়ন গতিশীলতা প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন দুদু।

নির্বাচনি প্রচারণায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম ও স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এম এ তালহা।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ