Thursday , 30 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রিটার্ন জমার সময় আরও ১৫ দিন বাড়ছে

প্রতিবেদক
Newsdesk
January 30, 2025 4:19 pm

নিজস্ব প্রতিবেদক :

দুই দফা সময় বাড়িয়েও প্রত্যাশিত আয়কর রিটার্ন জমা পড়েনি। এ কারণে ব্যক্তি করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময় আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ–সংক্রান্ত আদেশ জারি হতে পারে বলে এনবিআরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।

জানা গেছে, রিটার্ন জমার সময়সীমা আরো ১৫ দিন বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে রিটার্ন জমার সময় বাড়ানোর বিষয়ে একটি সারসংক্ষেপ অর্থ উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

বর্তমানে দেশে ১ কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন । তাদের মধ্যে প্রতি বছর রিটার্ন দেন ৪০ লাখের বেশি টিআইএনধারী। সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা হয়।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান জানিয়েছেন, গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে গত ২৬ জানুয়ারি পর্যন্ত প্রায় ১২ লাখ অনলাইন রিটার্ন জমা পড়েছে।

এদিকে এনবিআর সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি পর্যন্ত প্রায় ৩৪ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে ।

সর্বশেষ - জেলার খবর