Friday , 31 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

‘হরতালসহ যেকোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত’

প্রতিবেদক
Newsdesk
January 31, 2025 4:38 pm

নিজস্ব প্রতিবেদক :

হরতালসহ যেকোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

শুক্রবার (৩১ জানুয়ারি) একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেছেন, হরতালসহ যেকোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে কঠোর হস্তে দমন করা হবে।

ডিএমপি কমিশনার জানান, ডিএমপির বাইরেও র‍্যাব, গোয়েন্দা সংস্থা থাকবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এবার টিএসসি থেকে দোয়েল চত্বর সড়ক সারাদিনই বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঢাবি এলাকায় মেলাচলাকালীন এক মাস কোন ভারী যানবাহন চলবে না।

এক প্রশ্ন উত্তরে তিনি বলেন, উস্কানিমূলক কোনো বই যেন বইমেলায় না থাকে এর জন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে। এসময় সড়কে আন্দোলন থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন কমিশনার।

 

সর্বশেষ - জেলার খবর