Tuesday , 4 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টেকনাফে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
February 4, 2025 3:42 pm

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার টেকনাফ সাবরাং সমুদ্র উপকূলে কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ট্রলার থেকে এক লাখ ২০ হাজার ইয়াবা, চার বোতল ফেনসিডিল ও দুটি ধারালো দা উদ্ধার কর হয়েছে। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

সোমবার দিবাগত রাত ১টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সমুদ্র উপকূলের খুরেরমুখ এলাকায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সোমবার মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নে সমুদ্র উপকূলের খুরেরমুখ এলাকা দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে কোস্টগার্ড ও র‍্যাবের একটি যৌথ দল অভিযান চালায়।

এ সময় সাগরে উপকূলের কাছাকাছি সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে যৌথ দলের সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। কোস্টগার্ড ও র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলারটি তীরে ভিড়িয়ে কৌশলে পালিয়ে যায়। তাদের ধাওয়া দিলেও আটক করা সম্ভব হয়নি।

পরে পাচারকারীদের ফেলে যাওয়া ট্রলারটি জব্দ করার পর তল্লাশি চালিয়ে একটি ব্যাগ ও বস্তা উদ্ধার করা হয়। ব্যাগ ও বস্তাটি খুলে পাওয়া যায় ১ লাখ ২০ হাজার ইয়াবা, ৪ টি ফেনসিডিল ও ২ টি ধারালো দা।

উদ্ধার করা মাদকগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম শাখার কর্মকর্তা।

লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, মাদকের চালানটি পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্ততি চলছে: নির্বাচন কমিশন

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

দেশে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

চাঁদাবাজ ও দখলদারকে চিহ্নিত করে রাখুন: আলতাফ হোসেন চৌধুরী

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

কোনো বছরেই মার্চের আগে সব বই দেয়া হয়নি: শিক্ষা উপদেষ্টা

পর্যটকদের সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

জুলাই অভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে : প্রধান উপদেষ্টা