বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিন : আরিফুল হক চৌধুরী

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি :

প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পুরাতন বাস স্টেশনে আয়োজিত সমাবেশ তিনি এই আহবান জানান।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্র নিয়ে পতিত ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবেলার দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়।

আরিফুল হক চৌধুরী আরো বলেন, পতিত সরকারের দোসরদের ছাড় দেয়া যাবে না। তাদের কারণে দ্রব্যমূল্য আজ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। আগামী রমজানের আগে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে৷

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন’র সভাপতিত্বে ও সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী সাম্প্রতিক সময়ে জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে যোগ দেন। কানায় কানায় ভরে ওঠে পুরাতন বাস স্টেশন। বক্তব্য দেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা৷

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী কালাকানুন বাতিলের দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল

রাজনৈতিক ইস্যুগুলোকে হস্তক্ষেপের মাধ্যমে সমাধান করতে হবে: চবি উপাচার্য

স্ত্রী-সন্তানসহ আসাদুজ্জামান খান কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হামের ১৫ লাখ ডোজ টিকা দেশে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

ভাষা শহীদদের প্রতি ক্র্যাবের শ্রদ্ধা

মধ্যরাতে ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলি, সতর্ক বিজিবি

চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুলশিক্ষার্থী ভাই-বোনসহ নিহত ৩

রাজধানী ও সিলেটের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত

বিদেশি পর্যটকদের জন্য ভিসা সহজ করতে কাজ করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা