Thursday , 13 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

ডিসেম্বরে নির্বাচন দিয়ে কাজে ফিরতে চাই: দুবাইয়ে প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
February 13, 2025 9:24 pm

ডেস্ক রিপোর্ট :

আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমাল বিন মুহাম্মদ আল ওয়াইসের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ডিসেম্বরে নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরে যাওয়ার কথা বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘‘শেখ হাসিনা এ যাবতকালে যত নির্বাচন করেছে, তা ছিল ভুয়া।’’

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য গোটা বিশ্বকে ধন্যবাদ জানান।

অধ্যাপক ইউনূস বলেন, ‘‘আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। সামাজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাও চ্যালেঞ্জ। ফ্যাসিস্ট সরকারের বিচার করতে আমরা কাজ করছি।’’

তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ সরকার পুরো অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা বিভিন্ন দেশে বিপুল পরিমাণ টাকা পাচার করেছে। এসব টাকা ফিরিয়ে আনা এই মুহূর্তে আমাদের অন্যতম কাজ।’’

প্রধান উপদেষ্টা বলেন, ‘‘নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইতোমধ্যে আমরা ১৫টি সংস্কার কমিশন গঠন করেছি। তারা তাদের দায়িত্ব পালন করেছে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে শিগগিরই সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে যাব। সেটা ডিসেম্বরে হতে পারে। জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে আমি আমার পুরনো কাজে ফিরে যেতে চাই।’’

দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা- সবই উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সকালে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমাল বিন মুহাম্মদ আল ওয়াইসের সাথে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। বাংলাদেশের এই পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘বর্তমান সরকারের সময় বাংলাদেশ-আমিরাতের বাণিজ্যিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।’’

ড. ইউনূস আমিরাতকে ধন্যবাদ জানান, ১০ লাখের বেশি বাংলাদেশিকে দেশটিতে কাজের সুযোগ দেওয়ার জন্য। আমিরাতের স্বাস্থ্য খাতের উন্নতিতে তিনি শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ।

এর আগে বুধবার ড. মুহাম্মদ ইউনূস স্থানীয় সময় রাত ১১টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘বঙ্গবন্ধু’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

কোকোর মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে: ডা. জাহিদ

সুনামগঞ্জে শ্রেষ্ঠ জেলা কর্মচারীর অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মাতা আলেনা বেগম

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

শহিদুল আলমকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি ফখরুলের আহ্বান

সালমান-আনিসুলসহ ছয়জনকে নতুন মামলায় গ্রেপ্তার

ঢাকাসহ ৪ অঞ্চলে বিএনপির তিন সংগঠনের কর্মসূচি ঘোষণা

প্রকল্পে যুক্ত হচ্ছে স্থানীয় প্রশাসন ও জনগণ

বেনজীরের সুরক্ষাকারীদের আইনের আওতায় আনার আহ্বান টিআইবির