সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পার্বতীপুরের সেই ইউএনওকে বদলির আদেশ

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের আন্দোলনের তোপের মুখে নিজ কার্যালয় ছেড়ে বাসায় বসে দাপ্তরিক কাজ করা দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুনকে বদলি করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ বিষয়ে ইউএনও ফাতেমা খাতুন বলেন, ‘‘বদলির বিষয়টি জেনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’’

উল্লেখ্য, স্বেচ্ছাচারিতা ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ইউএনও ফাতেমা খাতুনের অপসারণের দাবিতে গত বুধবার বেলা ৩টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। পরে তারা ইউএনও কার্যালয়ে অবস্থান নেন। বিকেল সাড়ে ৫টার দিকে কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কার্যালয় ছাড়েন ইউএনও। পরদিন কার্যালয় না এসে বাসায় বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন ইউএনও ফাতেমা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
একটা ফোনের অপেক্ষায় ছিলাম ৪টা বছর: আসিফ

একটা ফোনের অপেক্ষায় ছিলাম ৪টা বছর: আসিফ

মধ্যরাতে সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’ করল ঢাকা কলেজ কর্তৃপক্ষ

মধ্যরাতে সব ক্লাস-পরীক্ষা ‘স্থগিত’ করল ঢাকা কলেজ কর্তৃপক্ষ

নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না: রিজভী

গোপালগঞ্জে পুলিশের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা, আসামি ৪ শতাধিক

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাত্র ৪ দিনের মধ্যে ফের বড় ভূমিকম্প জাপানে, সুনামি সতর্কতা

খেলাপি ঋণ রেকর্ড ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা

বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ উত্তোলন

অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ