Tuesday , 18 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

কটিয়াদীতে বাসের চাপায় ২ স্কুলছাত্র নিহত

প্রতিবেদক
Newsdesk
February 18, 2025 6:31 pm

কিশোরগঞ্জ প্রতিনিধি : 

কিশোরগঞ্জ কটিয়াদীতে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রদের বিক্ষোভে প্রায় তিন ঘন্টা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কটিয়াদী উপজেলার মধ্যপাড়া গ্রামের ফারুক আহমেদের ছেলে আলী আকবর (১৪) এবং একই গ্রামের ফেরদৌস আহমেদের ছেলে জুনায়েদ (১২)। নিহত দুজন মধ্যপাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম ও ষষ্ট শ্রেণীর ছাত্র ছিলেন। এরা সম্পর্কে আপন চাচাত ভাই।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দুই স্কুলছাত্র আলী আকবর ও জুনায়েদ একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। স্কুলে পৌঁছার একটু আগে মধ্যপাড়া সড়কে ঢাকাগামী উজানভাটি পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। পরে জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার পর প্রায় তিন ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে বলে জানান ওসি।

 

 

সর্বশেষ - রাজনীতি