Monday , 24 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেষ্টা, ৪ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
Newsdesk
February 24, 2025 7:03 pm

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে এক নারীকে হত্যার পর প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা চার আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ একেএম কামাল উদ্দিন এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মদনপুর গ্রামের আল আমিন, মায়ানগরের ছদর আলী, উত্তমপুরের তাজ উদ্দিন ও স্থানীয় ইংল্যান্ড প্রবাসী মহিউদ্দিন আহমেদ ওরফে সুফি মিয়া।

আদালতের বেঞ্চ সহকারী তপন সিংহ জানান, রায় ঘোষণার সময় চার আসামির কেউ ছিলেন না। তারা সবাই পলাতক।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১০ ডিসেম্বর নবীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মিজানুর রহমানের বাড়ির সীমানা প্রাচীরের নিকট থেকে জ্যোৎস্না বেগম নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে। ঘটনার পর মিজানুরসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন তার ভাই রজব আলী। কিন্তু পরবর্তীতে পুলিশের তিন দফা তদন্তে বের হয়ে আসে মিজানুরকে ফাঁসানোর জন্য ইংল্যান্ড প্রবাসী সুফি মিয়া অন্যান্য আসামিদের সঙ্গে মিলে পাঁচ লাখ টাকার বিনিময়ে জ্যোৎস্নাকে হত্যা করিয়ে মামলা দায়ের করান। পরে সিআইডি এ চক্রান্তের সঙ্গে জড়িত আল আমিন, ছদর আলী, তাজ উদ্দিন ও সুফি মিয়াসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

এর আগে ছদর আলী ও তাজ উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঘটনার ১১ বছর পর আদালত ২৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে ওই চারজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে দেশের প্রথম রেল স্টেশনে স্ক্যানার

দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে বিএনপি সরকার : জামায়াতের আমির

নদীতে মাছ ধরার সময় যুবককে বিএসএফের গুলি

আদাবরে খণ্ডিত সেই নারীর দুই পা উদ্ধার

আয়ানের মৃত্যু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট আইওয়াশ : হাইকোর্ট

থাইল্যান্ডের সবচেয়ে দীর্ঘমেয়াদী রানী সিরিকিত মারা গেছেন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য টেকসই করতে ভারসাম্য আনা জরুরি : মার্কিন রাষ্ট্রদূত

এই নির্বাচনই হয়তো আমার শেষ নির্বাচন : মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার: চিফ হুইপ

বিএনপির নেতৃত্ব এখন চ্যালেঞ্জের মুখে: পররাষ্ট্রমন্ত্রী