বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

খেলাপি ঋণ রেকর্ড ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড হয়েছে। ডিসেম্বর প্রান্তিক শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ২০.২ শতাংশ। আলোচ্য সময় শেষে ব্যাংক খাতের ঋণস্থিতি ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা।

বুধবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মূলত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখা খেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নিলে এ বিপুল পরিমাণ খেলাপি ঋণ বেরিয়ে আসে।

এর আগে, সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকখাতে সর্বোচ্চ খেলাপির রেকর্ড ছিল। সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়ায় দুই লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ১৭ শতাংশ। ফলে তিন মাসের ব্যবধানে ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ৬০ হাজার ৭৮৮ কোটি টাকা।

২০২৩ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকখাতে খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ কোটি টাকা।

২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের ঋণস্থিতি ছিল ১৬ লাখ ১৭ হাজার ৬৮৯ কোটি টাকা, যার মধ্যে খেলাপিতে পরিণত হয় নয় শতাংশ। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক ঋণের স্থিতি দাঁড়িয়েছিল ১৬ লাখ ৮২ হাজার ৮২২ কোটি টাকা। যার মধ্যে খেলাপি ঋণ দুই লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ১৬.৯৩ শতাংশ।

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ‘আমাদের কাছে যতই নতুন তথ্য আসছ ততই বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। আমরা দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করতে চাই। যেসব ব্যাংকে একীভূত করার দরকার সেগুলো একীভূত করব অথবা নতুন বিনিয়োগকারী নিয়ে এসে পুনর্গঠন করা হবে। তাছাড়া আইনগত সংস্কার হচ্ছে, ব্যাংক কোম্পানি আইন রিভিউ হচ্ছে। এসব শেষ হলে আমরা ব্যাংক খাত ব্যাংক আইন অনুযায়ী পুনর্গঠন করা হবে।’

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর খেলাপি ঋণের প্রকৃত চিত্র বের হতে শুরু করেছে। সাবেক সরকারের আমলে ব্যাংক থেকে প্রভাবশালীদের বড় অঙ্কের ঋণ দিতে নানা সুবিধা দেওয়া হয়েছিল। পাশাপাশি খেলাপি ঋণ কাগজে-কলমে কম দেখাতে নেওয়া হয়েছিল একের পর এক নীতি। সরকার পরিবর্তনের পর সেই নীতি থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক।

গত জানুয়ারিতে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ বাড়ে ২৬ হাজার ১৬৩ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫ দশমিক ৫২ শতাংশ। গত জুন শেষে এই খাতে খেলাপি ঋণ ছিল ২৪ হাজার ৭১১ কোটি টাকা, যা ছিল মোট ঋণের ৩৩ দশমিক ১৫ শতাংশ। ফলে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১ হাজার ৪৫২ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বরের শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ ছিল ২১ হাজার ৫৬৭ কোটি টাকা, যা ছিল ওই সময়ের মোট ঋণের ২৯ দশমিক ২৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বলছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে–বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে, তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। ফলে ব্যাংক থেকে বিতরণ করা ঋণের উল্লেখযোগ্য অংশ খেলাপিতে পরিণত হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে স্বামীর সঙ্গে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

নারায়ণগঞ্জ সাত খুনের আসামিদের রায় কার্যকরের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত

সেতুর টোল আদায়ে অনিয়ম: হাসিনাসহ ১৭ জনের নামে মামলা

More than lip service: In the struggle to curb climate change, we must listen to women

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার ৩ দিনের রিমান্ডে

‘স্বার্থান্বেষী মহল সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত’

৩১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

শাহ আমানতে ৬৯ লাখ টাকার স্বর্ণসহ অভিনেত্রী আটক

১৫০ কোটি টাকা আত্মসাৎ: বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর গ্রেফতার