Wednesday , 5 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নির্বাচনের আগেই সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে : এ্যানি

প্রতিবেদক
Newsdesk
March 5, 2025 5:41 pm

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগের অবৈধ অস্ত্র ও ৫ আগস্টে থানার লুট হওয়া সকল অস্ত্র এখন সন্ত্রাসীদের কাছে। ওই আওয়ামী দোসররা বা তাদের সঙ্গিরা এসব অস্ত্র দিয়ে এখন দেশব্যাপী অপকর্ম করছে। এতে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, চুরি-ডাকাতি হচ্ছে আর সমাজে অস্থিরতা বাড়ছে। এসব অবৈধ অস্ত্র নির্বাচনের আগেই উদ্ধার করতে হবে, এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।’

বুধবার (৫ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘একদিকে নির্বাচন অন্যদিকে সংস্কার আর অস্ত্র উদ্ধার করতে হবে। সেটা না হলে সন্ত্রাসীরা নির্বাচনে অস্ত্রের ব্যবহার করবে, এটা আর বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবেনা। ফ্যাসিস্টসহ অন্য কারও ষড়যন্ত্র আমরা খুব সহজে মোকাবেলা করতে পারবো। সবাইকে আরও সজাগ থাকতে হবে।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহাব উদ্দিন সাবু। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

‘খালেদা জিয়াকে অনন্তকাল মনে রাখবে দেশের মানুষ’

নির্ধারিত পদ্ধতি ও সময়েই নির্বাচন হবে : সিইসি

কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু বাহিনীর ‘বন্দুকযুদ্ধ’, জিম্মি ৪ জেলে উদ্ধার

নবীন ফ্যাশনকাণ্ডে ক্ষমা চাইলেন হাতিরঝিল থানার ওসি

রোববার থেকে চাহিদা অনুযায়ী টাকা পাবেন গ্রাহকরা

মাগুরায় সম্প্রীতির বন্ধন অটুট রাখতে মন্দিরে পাহারা

বিচার বিভাগে আস্থা ফিরিয়ে আনতে সুপারিশ করা হবে : সংস্কার কমিশন

গ্যাসের প্রিপেইড মিটারের আওতায় আসবে গ্রাহকরা: জ্বালানি প্রতিমন্ত্রী

সংস্কারের লক্ষ্যে এক-দেড় বছরের জন্য এসেছে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা

বিদেশি মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করতে আইএমএফের ফের তাগাদা