বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা: ডিএমপি

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৬, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ কোনো সংগঠন সভা-সমাবেশ করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যবস্থা নেবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ডিএমপি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিটি আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হিযবুত তাহরীর বাংলাদেশের আইন অনুযায়ী একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মানুষ বিএনপিকে চেনে, সাড়া দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে বদলি

আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত

দেশের বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করতে চায় সরকার : পরিবেশমন্ত্রী

আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : আইজিপি

বিএনপির আন্দোলন এখন মুখে মুখে, বাস্তবে নেই: কাদের

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

সাবেক দুই এমপি ও ব্যাংকের এমডিসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ঘরে বসেই ৪ উপায়ে জেনে নিন ভোটার নম্বর