রবিবার , ৯ মার্চ ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পরিবারসহ নাবিল গ্রুপের চেয়ারম্যানের ৯৮ কোটি টাকা জব্দের আদেশ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৯, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক :

নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, তার পরিবারের সদস্য এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের ৭৩টি ব্যাংক হিসাব ও ৫৯ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নাবিল গ্রুপের ৭৩টি ব্যাংক হিসাবে রয়েছে ৯৮ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৮০ টাকা। জব্দ সবগুলো জমিই রাজশাহীর পবা থানার বীরগোয়ালীয়া মৌজার।

ব্যাংক অবরুদ্ধের আবেদনে বলা হয়, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম, তার পরিবারের সদস্যরা ও সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের নামে জাল জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণপূর্ব আত্মসাত ও মানিলন্ডারিং এর অভিযোগ রয়েছে। অনুসন্ধান পর্যায়ে প্রাপ্ত তথ্য উপাত্তে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কিছু ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। এ সব হিসাবসমূহের অর্থ যেকোনো সময় উত্তোলনপূর্বক হস্তান্তর, রূপান্তর কিংবা স্থানান্তরিত হয়ে বিদেশে পাচার হওয়ার সমূহ সম্ভবনা রয়েছে। এ মতাবস্থায় তাদের এসব ব্যাংক হিসাবসমূহ অবিলম্বে জব্দের প্রয়োজন।

স্থাবর সম্পদ জব্দের আবেদনে বলা হয়, আমিনুল ইসলাম, তার পরিবারের সদস্যরা এবং সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের নামে জাল জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে ব্যাংক হতে ঋণ গ্রহণপূর্ক আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অনুসন্ধান পর্যায়ে প্রাপ্ত তথ্য উপাত্তে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কিছু স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

এসব স্থাবর সম্পদসমূহ যেকোনোভাবে বিক্রয় বা হস্তান্তর হয়ে যেতে পারে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার এসব স্থাবর সম্পত্তিসমূহ অবিলম্বে ক্রোক করা আবশ্যক।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিস্ফোরণ মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

আগস্টে বিজিবির অভিযানে ২৭২ কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ

বিএনপির ওপর অসন্তুষ্ট যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি মহাখালী হাসপাতালে হিট স্ট্রোক সেন্টার চালু, চিকিৎসা বিনামূল্যে

এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ

ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন মোস্তাকুর রহমান

তিব্বতে ভূমিকম্পের আঘাতে নিহত ৫৩

পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা

৩৫তম নিউইয়র্ক বইমেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ড. নজরুল ইসলাম