বুধবার , ১৯ মার্চ ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এসআই-এএসআইদের মোটরসাইকেল কিনতে সুদমুক্ত ঋণ দেবে সরকার

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৯, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেয়ার বিষয়টি বিবেচনা, পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেয়া। পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ ৭০ শতাংশের নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা। ভাড়া ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা। পুলিশের এসআই ও এএসআই র‍্যাংকের কর্মকর্তাদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা।

পুলিশের এসআই ও এএসআই র‍্যাংকের সদস্যদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। এছাড়া তাদের জন্য ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনা ও ঝুঁকিভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়া হবে। এর মাধ্যমে পুলিশ বাহিনীতে বিদ্যমান বিভিন্ন সমস্যা দূর করে সুবিধা নিশ্চিত করার ব্যাপারে উদ্যোগ নেবে সরকার।

বুধবার (১৯ মার্চ) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এ বৈঠকে প্রধান উপদেষ্টা এসব সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান। তিনি জানান, প্রধান উপদেষ্টা গত ১৭ মার্চ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক সভায় অংশ নেন। সেদিন অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান। এসব সমস্যা সমাধানে কী করা যেতে পারে তা নিয়ে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে যেসব পুলিশ কাজ করেন তাদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেগুলো হলো-

ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেয়ার বিষয়টি বিবেচনা, পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেয়া। পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ ৭০ শতাংশের নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা। ভাড়া ভবনে অবস্থিত ৬৫টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা। পুলিশের এসআই ও এএসআই র‍্যাংকের কর্মকর্তাদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, কর্ম সম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণিভুক্ত করে যাদের পারফরম্যান্স অপেক্ষাকৃত কম, তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আচরণবিধি লঙ্ঘন: আরও ৬ প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন শেখ হাসিনা

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি ২৬ আগস্ট

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ডিএমপিকে প্রস্তুতি নিতে বললেন আইজিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা

রাজশাহীর সাবেক এমপি মনসুরের বিরুদ্ধে দুদকের মামলা

শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার

বিরোধী দলকে প্রচারণার সুযোগ দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

ওসমানী বিমানবন্দরে স্বর্ণের চালানসহ যাত্রী আটক

শাহ আমানতে পরিত্যক্ত সিগারেটের প্যাকেটে প্রায় দেড় কোটির স্বর্ণ বার