Tuesday , 25 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

১২ কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Newsdesk
March 25, 2025 7:12 pm

নিজস্ব প্রতিবেদক :

ঈদ উপলক্ষে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধ না করায় ১২টি কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।

নির্দেশনা অনুযায়ী, শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবেন না এসব কারখানার মালিকরা। এর আগে শ্রমিকদের পাওনা পরিশোধে সময় বেঁধে দিয়েছিল সরকার। সেই সময়ের মধ্যে পাওনা পরিশোধ করেননি মালিকরা।

এ বিষয়ে শ্রম উপদেষ্টা বলেন, ২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা থাকলেও ১২টি কারখানা নির্ধারিত সময়ে বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার) থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। শ্রম আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া এর বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে না পারলে তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

যেসব কারণে এবারের হজে বেশি মৃত্যু

পটুয়াখালী-মির্জাগঞ্জ-বেতাগী সড়ক খানাখন্দে ভরা সড়ক ।। সীমাহীন দুর্ভোগে কয়েক লক্ষ মানুষ

পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট ও ৭০০ কেজি সামুদ্রিক মাছসহ আটক ১৭

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল পুলিশের কাছে জমি বিক্রির পর সেই জমি ফের বিক্রি করে বসুন্ধরার কাছে

মরদেহ উদ্ধারে কলকাতা পুলিশকে সহযোগিতা করব : ডিবিপ্রধান

পর্দায় লেইস-ফিতাওয়ালা রতনের গল্প

সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

পাঁচ মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের মিডিয়া সমন্বয়ক গ্রেপ্তার