Saturday , 12 April 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিটিভির বৈশাখী আয়োজন সাজলো যেভাবে

প্রতিবেদক
Newsdesk
April 12, 2025 8:45 pm

বিনোদন ডেস্ক :

বাঙালির জীবনে প্রাণের উৎসব হলো পহেলা বৈশাখ। দিনটি উপলক্ষে ১৪ এপ্রিল সোমবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ৬টায় রমনার বটমূল থেকে বর্ষবরণের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শুরু হচ্ছে। এরপর রয়েছে বিটিভি স্টুডিও এবং বিটিভির ঢাকা কেন্দ্রের বহিরাঙ্গন থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে থাকবে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগান, গম্ভীরা, লাঠিখেলা, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।

বাংলা সন প্রবর্তন, নববর্ষ, মঙ্গল শোভাযাত্রা, নববর্ষের সূচনালগ্নের অবস্থা ও বর্তমান অবস্থা নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান প্রচার হবে সকাল সাড়ে ৮টায়। সকাল ৯টায় থাকছে শিশুতোষ অনুষ্ঠান। দুপুর ১টায় রয়েছে বৈশাখের গানের সঙ্গে নৃত্য পরিবেশনা। দুপুর দেড়টায় কবিতা পাঠের অনুষ্ঠান। বিকাল ৫টায় প্রচার হবে লোকনৃত্য ‘নকশী কাঁথার মাঠ’। সন্ধ্যা ৬টায় থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় প্রচার হবে রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান ‘মুছে যাক গ্লানি’ এবং ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নজরুল সংগীতের অনুষ্ঠান ‘বৈশাখী ঝড় এলো’।

রাত ৯টা ২০ মিনিটে থাকছে নাটক ‘মাটির মানুষ’। নৃত্যানুষ্ঠান ‘বৈশাখী ছন্দে’ প্রচারিত হবে রাত ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানটিতে নৃত্য পরিচালনা করেছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়, সোহেল রহমান, আয়েশা সিদ্দিকা, কামরুল হাসান ফেরদৌস। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লোকগান ও আদি বাংলা গানের ওপর ভিত্তি করে নাচগুলো পরিবেশিত হবে।

এছাড়াও গান, নাচ, আলোচনা ও কবিতা আবৃত্তির সমন্বয়ে চৈত্র সংক্রান্তির বিশেষ অনুষ্ঠান প্রচার হবে চৈত্র সংক্রান্তিতে (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায়।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাহরাইন প্রবাসীদের জন্য দূতাবাসের ১০ সতর্কবার্তা

আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড করলে বিএনপিকে খেসারত দিতে হবে : হানিফ

গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলার ঘোষণা বাইডেনের

ছোট শহরের যানজট জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে

​যুগ্মসচিব পদে পদোন্নতি: ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমকে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির অভিনন্দন

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ফের বাংলাদেশে আশ্রয় নিলেন ২৯ বিজিপি সদস্য

বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে ৪২৮ কোটি টাকা জরিমানা