Sunday , 13 April 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মাদক বহনের দায়ে কানাডা ক্রিকেট দলের অধিনায়ক গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
April 13, 2025 5:59 pm

স্পোর্টস ডেস্ক :

মাদক বহনের অভিযোগে কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টনকে গ্রেপ্তার করা হয়েছে।  জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার’-এ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, গত রোববার বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতেই স্থানীয় পুলিশ আটক করে কির্টনকে। তার কাছে ২০ পাউন্ড (প্রায় ৯ কেজি) নিষিদ্ধ ঘোষিত গাঁজা পাওয়া যায়। এরপর থেকে পুলিশি হেফাজতে আছেন কির্টন। এ বিষয়ে ক্রিকেট কানাডাকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে এক বিবৃতিতে ক্রিকেট কানাডা জানিয়েছে, জাতীয় দলের খেলোয়াড় কির্টনের বিরুদ্ধে আনা অভিযোগ এবং তার আটকের বিষয়ে ক্রিকেট কানাডাকে অবগত করা হয়েছে। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেট কানাডা। তার ব্যাপারে কোন তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে।

ক্রিকেট কানাডা আরো জানিয়েছে কির্টনের বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছে বোর্ড। বিবৃতিতে বলা হয়েছে, আমরা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং খেলাধুলার মধ্যে সততা এবং জবাবদিহিতার সর্বোচ্চ মান বজায় রাখার ক্ষেত্রে অবিচল আছি।

কানাডার হয়ে ২১ ওয়ানডেতে ৫১৪ রান ও ২৮ টি-টোয়েন্টিতে ৬২৭ রান করেছেন কির্টন। খেলেছেন গত বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আফগানিস্তানে তীব্র তুষার ও বৃষ্টিতে অন্তত ৬০ জনের প্রাণহানি

আন্দোলনে নিরাপত্তা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভ উস্কে দিয়েছিল: জাতিসংঘ প্রতিবেদন

দুর্নীতির মামলায় ইমরান খান ও তার স্ত্রীর কারাদণ্ড

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল

​দৌলতপুরে ‘স্বপ্নধারা সমবায়’ ঘিরে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার আশঙ্কা: নেপথ্যে কারা?

সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণে ২২ সদস্যের কমিশন গঠন

শরীয়তপুরে প্রেসক্লাবের সীমানাপ্রাচীর ভাঙার প্রতিবাদ, হামলায় হাত ভাঙল সাংবাদিকের

সাতক্ষীরা খানপুর সড়কের বেহাল দশা দেখার কেউ নেই

মানুষকে বঞ্চিত করে উন্নয়ন প্রকল্প নেওয়ার অধিকার কারও নেই : ফয়েজ আহমদ তৈয়্যব