শনিবার , ৩ মে ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

যৌন হেনস্থার অভিযোগ থেকে মুক্তি পেলেন ভিদাল

প্রতিবেদক
Newsdesk
মে ৩, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক

সান্তিয়াগোর একটি নাইট ক্লাবে এক পার্টির সময় চিলির ফুটবল তারকা আর্তুরো ভিদালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এক নারী। গতকাল শুক্রবার সেই অভিযোগ খারিজ করে দিয়েছেনআদালত।

বর্তমানে কোলো কোলো ক্লাবে খেলেন ৩৭ বছর বয়সী ভিদাল। সান্তিয়াগোর একটি ক্লাবে গত ৪ নভেম্বর জন্মদিন উদযাপন করছিলেন ভিদাল ও তার সতীর্থরা। ওই সময়েই যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এক নারী।

শুক্রবার এক ভিডিও বার্তায় আইনজীবী ফেলিপে সেমব্রানো বলেন, ‘আমরা ঘটনাটির পূর্ণাঙ্গ পুনর্গঠন করেছি এবং শেষ পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি ভিদালের বিরুদ্ধে যা অভিযোগকে সমর্থন করে’। তবে ভিদালের দলের অন্যান্য খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্ত চলছে।

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস এবং ইন্টার মিলানের মতো ইউরোপের নামিদামি সব ক্লাবে খেলেছেন মিডফিল্ডার ভিদাল। গত বছর চিলির ক্লাব কোলো কোলোতে ফিরে আসেন তিনি। ১৭ বছর বয়সে এখানেই ক্যারিয়ার শুরু করেছিলেন এই চিলিয়ান তারকা। দেশটির কথিত ‘গোল্ডেন জেনারেশন’-এর অংশ ছিলেন ভিদাল। ২০১৫ সালের কোপা আমেরিকায় চিলিকে শিরোপা জিতিয়েছিল এই জেনারেশন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

বিশ্বকাপ ফুটবলের ট্রফি এখন বাংলাদেশে

বিশ্বকাপ ফুটবলের ট্রফি এখন বাংলাদেশে

‘২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয়’

রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

আমি আর জহিরের মাঝে ধর্ম কখনও অন্তরায় হয়ে দাঁড়ায়নি: সোনাক্ষী

ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন: ইফতেখারুজ্জামান

যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে : ওবায়দুল কাদের

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ১৯ লাখ রুপিসহ যুবক আটক