Friday , 16 May 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

বিমান উড্ডয়নের সময় খুলে পড়লো চাকা,শাহজালালে নিরাপদে অবতরণ

প্রতিবেদক
Newsdesk
May 16, 2025 5:09 pm

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে মোট ৭‌১ জন যাত্রী ছিল। পরে ফ্লাইটটি শাহজালারল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটে এ ঘটনা ঘটে। বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর।

তিনি বলেন, ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকল যাত্রী নিরাপদে এরইমধ্যে তাদের গন্তব্যে চলে গেছে। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম এখন বিমানটি দেখবে। এরপর বিস্তারিত জানা যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, সাধারণত একটি ফ্লাইট উড্ডয়নের আগে বিমানের সব কারিগরি দিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তারপরও কেন চাকা খুলে গেলো এ বিষয়টি তদন্তে কমিটি গঠন করার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট কারও দায়িত্ব অবহেলা পেলে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

এক জায়গায় ফ্লাইটটি কীভাবে নিরাপদে অবতরণ করলো, এমন প্রশ্নের জবাবে বিমানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, জরুরি ক্ষেত্রে বিমানের পেছনের এক চাকা দিয়েও ফ্লাইট নিরাপদে অবতরণ করা যায়। এক্ষেত্রে চালকের দক্ষতা বেশি জরুরি। তবে এ ধরনের অবতরণে ফ্লাইট ক্রাশ করার বা দুর্ঘটনার ঝুঁকি থাকে। কিন্তু বিমানের ফ্লাইটের সংশ্লিষ্ট পাইলট আজ দক্ষতার পরিচয় দিয়েছেন। যাত্রীরা ফ্লাইট থেকে নেমে পাইলটকে ধন্যবাদ জানান।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত