বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আন্দোলন স্থগিত করলেন ইশরাক

প্রতিবেদক
Newsdesk
মে ২২, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা দেন।

এর আগে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে বৃহস্পতিবার পর্যন্ত টানা ৮ দিন আন্দোলন করেন তার সমর্থকরা। এর মধ্যেই মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।

রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট।

এদিকে, মেয়র ঘোষণা নিয়ে রিট খারিজের খবর আসার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনকারীদের রাস্তায় থাকতে বলেন ইশরাক। পরে বিকেলে কাকরাইল মোড়ে এসে সমর্থকদের আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।

 

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

ব্যাংক খাতে ব্যর্থতার দায় কমবেশি সবারই আছে: গভর্নর

সত্য ও বস্ত‌নিষ্ঠ সংবাদ প‌রি‌বেশ‌নের মাধ্যমেই একজন সাংবা‌দি‌কের পেশাগত দায়িত্বশীলতার প‌রিচয়

১২ কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ভারতের প্রোপাগান্ডাকে বাংলাদেশ ভয় পায় না: ফরিদা আখতার

আইএমএফ’র ঋণের ৬৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার পেল বাংলাদেশ

শিক্ষক হৃদয় মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি

শিক্ষক হৃদয় মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি

টিসিবির জন্য ৩৮৭ কোটি টাকার তেল ডাল কিনছে সরকার

এনআইডির তথ্য ফাঁস, পাঁচ প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ

জনগণ এবারও বিএনপিতে আস্থা রাখবে: আমীর খসরু