Wednesday , 4 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

প্রতারকচক্র হতে সতর্ক থাকুন: পুলিশ হেডকোয়ার্টার্স

প্রতিবেদক
Newsdesk
June 4, 2025 6:17 pm

নিজস্ব প্রতিবেদক :

প্রতারকচক্র হতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজ বুধবার (৪ জুন) বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর (পিপিএম-সেবা) স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতারকচক্র দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাইক্রোবাসে যাত্রী তুলে প্রতারণা করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারকচক্র যাত্রীদেরকে নির্জন স্থানে নিয়ে জিম্মি করে তাদের টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। আবার যাত্রীদেরকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের নিকট ফোন করিয়ে বিকাশে অর্থ দাবি করছে। এ ধরনের অপরাধী হতে সজাগ ও সতর্ক থাকতে যাত্রী সাধারণকে অনুরোধ করা যাচ্ছে।

এ ধরনের প্রতারণার কবল থেকে রক্ষা পেতে যাত্রীগণকে পথিমধ্য থেকে মাইক্রোবাস বা এ জাতীয় যানবাহনে না ওঠার জন্য পুলিশ অনুরোধ জানাচ্ছে। তাছাড়া, যাত্রাপথে অপরিচিত কোনো ব্যক্তির নিকট হতে কোনো খাবার গ্রহণ না করা এবং অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারকচক্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হল।

আরো বলা হয়েছে, একাকী ভ্রমণের সময় সাবধান থাকুন। নিজের অবস্থান এবং গন্তব্য সম্পর্কে পরিবারের সদস্য বা নিকটজনকে অবহিত রাখুন। আপনার আশপাশের যাত্রীদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন। কাউকে সন্দেহ হলে বা সন্দেহজনক কোনো গাড়ি বা পরিস্থিতি লক্ষ্য করলে তৎক্ষণাৎ নিকটস্থ পুলিশকে জানান বা ৯৯৯ এ কল করুন। বাংলাদেশ পুলিশ সংঘবদ্ধ অপরাধী ও প্রতারকচক্রের সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নাইজেরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন নিহত

ক্ষমতায় বসেই চার মন্ত্রীকে সরালেন সুনাক

জেন্ডার সংবেদনশীলতার অভাব সমষ্টিগত মূল্যবোধের ঘাটতির বহিঃপ্রকাশ: তথ্যমন্ত্রী

চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি গুলি উদ্ধার

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

তিন ধাপে দেশের অর্থনীতিকে সাজাতে চায় সরকার : প্রধানমন্ত্রী

সাংবাদিকদের স্বাধীনতায় এক ইঞ্চিও আটকাবে না সরকার: প্রেস সচিব

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে স্থায়ী সমাধান চান আপিল বিভাগ: প্রধান বিচারপতি

এলপি গ্যাসের দাম ৫৩ টাকা বেড়ে ১৩০৬

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন বিমান বাহিনীর প্রশিক্ষণ স্কুলের প্রতিনিধি দল