Friday , 13 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

১৫ বছর পর গণতন্ত্রে উত্তরণের সুযোগ পাচ্ছে দেশ: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
June 13, 2025 8:27 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন প্রয়োজন অতীতের ছোটখাটো কথাবার্তা ভুলে সামনে জাতীয় ঐক্য দৃঢ় করে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান। ১৫ বছর পরে গণতন্ত্রে উত্তরণের সুযোগ পাচ্ছে দেশ।

প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যকার বৈঠক শেষে শুক্রবার ১৩ জুন বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলছেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, জাতি একটি সুসংবাদের জন্য অপেক্ষা করছিল। প্রায় ২ ঘণ্টার এই বৈঠক সত্যিকার অর্থেই টানিং পয়েন্টে পরিণত হয়েছে। তারেক রহমানের প্রস্তাব ছিল, এপ্রিল উপযুক্ত সময় নয়, এতে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, জাতি উদ্বিগ্ন ছিল, তবে তারেক রহমান সফল হয়েছেন। তাকে ধন্যবাদ। বিচক্ষণতার পরিচয় দেয়ায় প্রধান উপদেষ্টাকেও কৃতজ্ঞতা।

মির্জা ফখরুল জানান, নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান। কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম খালেদা জিয়াকেও। গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটি সবাই মিলে সামনে এগিয়ে নিয়ে যাই। জাতীয় ঐক্য ধরে রেখে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাই।

 

সর্বশেষ - জেলার খবর