শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আইনি ব্যবস্থা নিচ্ছেন শাবনূর

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৬, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক :

চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া থাকছেন। পর্দা থেকে অনেকটাই দূরে আছেন। তবে, দূরে থাকলেও তার ভক্ত-অনুরাগীরা সব সময়ই প্রিয় নায়িকার আপডেট জানতে চান। এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অনুসরণ করেন তারা। তবে, শাবনূরের নামে অগণিত ভুয়া প্রোফাইল ও পেজ রয়েছে ফেসবুকে। বিশেষ করে তার নামে একটি পেজ ভেরিফায়েডও করা রয়েছে। যার কারণে শাবনূর ভক্তদের পড়তে হচ্ছে বিভ্রান্তিতে।

অথচ শাবনূরের আসল পেজ ভেরিফায়েড করা নয়। এ বিষয়টি সম্প্রতি নজরে এসেছে এ নায়িকার। আর এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন বলে জানালেন তিনি। শাবনূর এ বিষয়ে বলেন, আমি আগে ফেসবুক ব্যবহার করতাম না। সেই সুযোগে অনেক পেজ ও প্রোফাইল বানানো হয় আমার নামে। তবে, আমি মনে করি যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে তাদের উদ্দেশ্য ভালো নয়। হয়তো তারা নানা অপকর্ম কিংবা অপরাধও করছে। আমার ভক্তরা এর মাধ্যমে প্রতারিত হচ্ছেন।

শাবনূর বলেন, আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছি। দ্রুতই জিডি করবো। পুলিশের সাইবার বিভাগকেও অবহিত করবো বলে ঠিক করেছি। এরইমধ্যে ফেসবুক কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করছি, দ্রুতই সেই পেজ বন্ধ হয়ে যাবে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

নিঃশর্ত ক্ষমা চাইলেন আইজি প্রিজন্স ও সুরক্ষা সচিব

চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১৫ জনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা

কঙ্গোতে নৌকাডুবে নিহত ২৫, অনেকেই নিখোঁজ

ইউক্রেনের নীতিনির্ধারণী অবকাঠামোতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পুতিনের

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থাকছেন তোফাজ্জল হোসেন মিয়া

শেখ হাসিনা-কামালকে আত্মসমর্পণে নির্দেশ দিয়ে ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি

সরকারকে পদত্যাগের আল্টিমেটাম দিলো ইসলামী আন্দোলন

আশুলিয়ায় গুজব ছড়িয়ে সহিংসতা করা হয়েছে: শ্রম উপদেষ্টা

রাষ্ট্রদূত হলেন সাংবাদিক মুশফিকুল ফজল