Saturday , 2 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৪

প্রতিবেদক
Newsdesk
August 2, 2025 5:27 pm

কক্সবাজার থেকে জাফর আলম :

কক্সবাজারের রামুর রশিদনগরে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। ওই ট্রেনটি গন্তব্যে চলে গেলেও অপর একটি ট্রেন ঘটনাস্থলে আটকে রেখেছে বিক্ষুব্ধ জনতা।

শনিবার (২ আগস্ট) দুপুর ১ টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি তৈয়বুর রহমান।

নিহতরা হলেন, ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার নাজির হোসেনের স্ত্রী মরিয়ম আক্তার (৪৫), তার এক শিশুকন্যা ও অটোরিকশাচালক হাবিব উল্লাহ। নিহত অপর নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম বলেন, দুপুরে কক্সবাজার আইনিক রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় পৌঁছে। এসময় ভারুয়াখালীমুখী একটি যাত্রীবাহী অটোরিকশা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও শিশুসহ ৪ জন নিহত হয়। ঘটনার পরপরই ট্রেনটি পালিয়ে যায়।

এদিকে দুপুরে ঘটনার পরপরই চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারমুখী ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেনটি বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে আটকে রেখেছে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

কক্সবাজার পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী জানান, চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আটকে রাখা ট্রেনটির সামনে উত্তেজিত জনতাকে সরানোর চেষ্টা করছে পুলিশ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজার-২ আসনে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল

রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়: আমীর খসরু

কনটেইনার পাচার কেলেঙ্কারি ২১১ কোটি টাকার রাজস্ব লোপাট

গ্যাস–সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

রাসেলস ভাইপারে মৃত্যুরোধে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ চেয়ে নোটিশ

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ২৭৬ কোটি টাকার অনুদান ইউনেস্কোর

যেসব দলের জামানত থাকবে না, তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: খোকন

নির্বাচন ‘জমে না ওঠায়’ সরকার দিশেহারা: রিজভী

২৮ ফেব্রুয়ারি আসছে নতুন রাজনৈতিক দল

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত