Sunday , 3 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বাবা হলেন শ্যামল মাওলা

প্রতিবেদক
Newsdesk
August 3, 2025 5:52 pm

বিনোদন ডেস্ক :

বাবা হলেন ছোট ও বড় পর্দার অভিনেতা শ্যামল মাওলা। রবিবার (৩ আগস্ট) সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শ্যামলের স্ত্রী মাহা শিকদার।

কন্যাকে কোলে নিয়ে তোলা একটি ছবি শ্যামল মাওলা তার ফেসবুকে শেয়ার করেছেন। এ ছবির ক্যাপশনে শ্যামল মাওলা লেখেন, “এই গ্রহে একজন নতুন তারকার আগমন ঘটেছে।” পরে এ অভিনেতা জানান, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। কন্যার নাম রেখেছেন সানাভ মাওলা।

২০২০ সালের ১০ অক্টোবর মাহা শিকদারকে বিয়ে করেন শ্যামল মাওলা। মাহা অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত।

মাহা শিকদারের এটি প্রথম বিয়ে হলেও শ্যামলের দ্বিতীয় বিয়ে। এর আগে নন্দিতার সঙ্গে ঘর বেঁধেছিলেন শ্যামল। এ সংসারে তার একটি পুত্রসন্তান রয়েছে।

একসময় মঞ্চে কাজ করতেন শ্যামল মাওলা। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় তার। পরে চলচ্চিত্রে অভিনয় করেন। ‘গেরিলা’ সিনেমায় তার অনবদ্য অভিনয় এখনো দর্শক হৃদয়ে গেঁথে আছে। তার ‘নাদান’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। আগামী দুর্গাপূজায় এটি মুক্তির কথা রয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সদরঘাটে স্বস্তির ঈদযাত্রা, নেই বাড়তি ভাড়ার অভিযোগ

সাম্য হত্যা: স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ঢাবি উপাচার্য-প্রক্টরের পদত্যাগ দাবি

ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে: ফারুক

ধর্ষকের বিচার সাত দিনেই দেখতে চাই: জামায়াতের আমির

আদালতকে জানিয়েও সঠিক সময়ে আসেননি পরীমণি, পেছালো শুনানি

শার্শায় ছাত্রীকে কু-প্রস্তাব শিক্ষকের, থানায় অভিযোগ

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা

জঙ্গিসহ ৭০০ আসামি এখনো পলাতক : কারা অধিদপ্তর

নানক ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে ২৬০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা

সাবেক মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা গ্রেপ্তার