Wednesday , 6 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ঘোষণাপত্রের পর নির্বাচন বানচালের নতুন আভাস পাওয়া যাচ্ছে: গয়েশ্বর

প্রতিবেদক
Newsdesk
August 6, 2025 10:22 pm

রংপুর প্রতিনিধি : 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এতদিন ষড়যন্ত্র ছিল নির্বাচন না হওয়ার; এখন অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা পত্রের পর নির্বাচন বানচাল করার নতুন আভাস পাওয়া যাচ্ছে। তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার ঘোষণার মধ্যে যেটি গুরুত্বপূর্ণ ছিল; আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন শেষ করা।

বুধবার (৬ আগস্ট) বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে জুলাই গণঅখভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী লীগ পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আনন্দ র‍্যালির আগে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

৫ আগস্ট যেমন আনন্দের তেমনই স্বজনহারাদের জন‍্য বেদনাদায়ক। জনগণের আকাঙ্ক্ষা পূরণে বিএনপিকে দায়িতশীল ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।

এসময় আগামী নির্বাচন রংপুরের জন‍্য একটা পরীক্ষা; নেকাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘দলে যাতে কোনো ভাইরাস না ঢুকতে পারে। যেখানে থাকবে শাসন, সেখানে থাকবে ন‍্যায‍্য বিচার। আগে বিচার তারপর সংস্কার, তারপর নির্বাচন; নির্বাচন হলে বিচার প্রক্রিয়া সহজ হবে।’

পরে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী লীগ পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র‍্যালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নেতাসহ রংপুর মহানগর ও জেলার নেতাকর্মীরা বিজয় র‍্যালীতে অংশ নেন। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত’

ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৩৬.৪৫ শতাংশ: সিইসি

ভোট দিয়ে প্রমাণ করবেন দেশে গণতন্ত্র বিদ্যমান: প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ সীমান্ত চোরাচালান: আবারো ৪৫ লাখ টাকার মালামাল জব্দ

চীনের মতো বন্ধুরাষ্ট্রের সহযোগিতা জরুরি: রিজওয়ানা হাসান

নাফিজ সরাফাত ও তার স্ত্রী-সন্তানের প্লট-ফ্ল্যাট ক্রোক

গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে : ভারতের হাইকমিশনার

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যে চিন্তিত নয় সরকার: ওবায়দুল কাদের

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

দেশের সব মসজিদে একই সময়ে জুমার নামাজের আহ্বান