Saturday , 9 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

লোকসানে চলা স্থলবন্দর বন্ধ করে দেওয়া হবে: নৌ-পরিবহন উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
August 9, 2025 8:40 pm

হিলি প্রতিনিধি :

যেসব স্থলবন্দর দিয়ে তেমন আমদানি-রফতানি হয় না, অথচ বন্দর হিসেবে চালু রেখে লোকসান গুনতে হচ্ছে, সেসব বন্দর বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ইতিমধ্যে ৪ টি বন্দর বন্ধের সুপারিশ করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের মোট ২৪টি স্থলবন্দরের মধ্যে চারটি ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। বাকি ২০টির মধ্যে ১২ থেকে ১৪টির বেশি কার্যকর নয়। যে বন্দরগুলোতে এক পয়সাও আয় নেই, সারা বছর আয় হয় মাত্র ১০ থেকে ৩০ হাজার টাকা অথচ খরচ এর চেয়ে অনেক বেশি সেগুলোকে আধুনিকায়ন করে কী লাভ?

তিনি বলেন, যে কার্যকর ও বড় বন্দরগুলো আছে, সেগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। বন্দরের কিছু অব্যবস্থার কথা শুনে তিনি চেয়ারম্যানকে বিষয়গুলো খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, দেশের কিছু নদী বন্দর রয়েছে এগুলোকেও আমরা বন্দরের ন্যায় বেসরকারি খাতে পরিচালনার জন্য দেওয়ার চেষ্টা করছি।

এর আগে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, হিলি বন্দরের সভা কক্ষে কাস্টমস বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। এসময় ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাট সংস্কার ওয়্যারহাউজ, অবকাঠামো উন্নয়নসহ বন্দরের যেসব অনিয়ম ও পণ্য আমদানিতে জটিলতা রয়েছে সেগুলো তুলে ধরেন ও এর সমাধান চান উপদেষ্টার কাছে। পরে তিনি বন্দর ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। এরপর তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা পরিদর্শন করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুণ কুমার, হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার, বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম,হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক নাজমুল হক, ব্যবসায়ী মো. মুশফিকুর রহমান চৌধুরী, এস এম রেজা বিপুল, নুর ইসলামসহ অনেকে।

 

সর্বশেষ - জেলার খবর