বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জয়ের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৪, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, ২০০০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে সজীব ওয়াজেদ ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকার স্থাবর এবং ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তার বৈধ আয়ের পরিমাণ ছিল মাত্র ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৫৪২ টাকা। এ হিসেবে তার অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে সজীব ওয়াজেদ অসৎ উদ্দেশ্যে সম্পদ অর্জন করেছেন। এছাড়া হুন্ডি ও অন্যান্য মাধ্যমে ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা বিদেশে পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি ক্রয় বা বিনিয়োগ করেছেন।

তার নামে থাকা দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকার সন্দেহজনক লেনদেনসহ মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

দুদক মহাপরিচালক বলেন, এসব কার্যক্রম দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এছাড়া দুদক শত কোটি টাকার লুটপাটের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।

দুদকের মহাপরিচালক বলেন, ‘যুক্তরাষ্ট্রে ৫৪ কোটি টাকার দুটি বাড়ির সন্ধান পেয়েছি। সেগুলো আয়কর নথিতে দেখানো হয়নি এবং বিদেশে পাচার করা হয়েছে।’

এর আগে, সজীব ওয়াজেদের বিরুদ্ধে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে মামলার বিচারিক কাজ শুরু হয়েছে। এছাড়া বিদেশে ৩০০ মিলিয়ন ডলার পাচার, সিআরআই’র নামে অর্থ লুটপাটসহ একাধিক দুর্নীতির তদন্তও চলছে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আবরার হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: মৃত্যুদণ্ড ২০, যাবজ্জীবন পাঁচ

অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, পেছনে কোনো লোক নেই : মির্জা ফখরুল

আবারো ফিফা বর্ষসেরা মেসি

অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না : মির্জা ফখরুল

চোরাচালানের ছবি তোলা দায়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও প্রেস কার্ড ছিনিয়ে নেয়ার অভিযোগ

সরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা গণতন্ত্রবিরোধী: দুদু

ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির

৩০ লাখ টাকা ও প্রতিমাসে ভাতা পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার

গণহত্যার আসামি গ্রেপ্তার না হওয়ায় ট্রাইব্যুনালের ক্ষোভ

বাম সংগঠন করায় রাতভর ঢাবি শিক্ষার্থীকে হেনস্তা ছাত্রলীগের