Friday , 15 August 2025 |
শিরোনাম:

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতা রোধে সতর্ক থাকতে হবে: ইসি সানাউল্লাহ

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড : আগুন নিয়ন্ত্রণে সেনা-বিজিবি-ফায়ার সার্ভিস

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে বালু উত্তোলনের অভিযোগ, হুমকিতে উপকূলীয় বাঁধ ও পরিবেশ

‘ইউ টেররিস্ট’ : নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ

তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে আবার থানায় ফেরত দিল কুমিল্লা ডিবি

টেকনাফে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
August 15, 2025 5:47 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।

আজ শুক্রবার (১৫ আগস্ট) বিএনপির প্রেস উইং থেকে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার অফিস পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম আজ (শুক্রবার) বিকাল ৪টায় ফুলের তোড়া নিয়ে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের বাসভবনে যান।

এ সময় ফুলের তোড়া গ্রহণ করেন- বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।

আয়োজনটিতে উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য বেলায়েত হোসেন, বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপার্সনের কর্মকর্তা মাসুদ রহমান।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকেই বেগম খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটার পরিবর্তে দোয়া ও মিলাদের মাধ্যমে দিনটি পালন করে আসছে বিএনপি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত