Wednesday , 20 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রতিবেদক
Newsdesk
August 20, 2025 3:42 pm

নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যেদিকে হাত দেই সেদিকেই সমস্যা। আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে। হাতি রক্ষায় ইআরটিগুলোকে একটিভ করাসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছি।

বুধবার (২০ আগস্ট) বিশ্ব হাতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বন ভবনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলছেন।

হাতিকে দিয়ে খেলা দেখিয়ে উপার্জন বন্ধ করতে হবে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাতির সুরক্ষায় প্রাকৃতিক বন ফিরিয়ে আনা, হাতির অভয়াশ্রম নির্মাণসহ বেশ কিছু উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

বিশ্ব হাতি দিবসের আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ এখনও রাজনৈতিক অগ্রাধিকার পায়নি। হাতির সংখ্যা নির্ধারণে জোর দিয়ে তারা বলেন, ১০ বছরের পুরনো গবেষণা দিয়ে সংরক্ষণ করা যাবে না। হাতির প্রজনন নিয়ন্ত্রণ ও খাবারের ব্যবস্থা করতে হবে। সীমান্তহীন ব্যবস্থাপনা প্রোটোকল অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান তারা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত