Wednesday , 17 September 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ভারতে ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ রফতানি

প্রতিবেদক
Newsdesk
September 17, 2025 11:44 am

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছর সরকার ৩৭ জন রফতানিকারককে ১২০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে প্রথম চালানে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ছয়টি প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রফতানি করে।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল— বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করেছে।

রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সততা ফিশ (৩.৬ মেট্রিক টন), তানিশা এন্টারপ্রাইজ (১.৪ মেট্রিক টন), বিশ্বাস এন্টারপ্রাইজ (১২.২ মেট্রিক টন), লাকী ট্রেডিং (১৬.৮ মেট্রিক টন) ও স্বর্ণালি এন্টারপ্রাইজ (৪ মেট্রিক টন)।

ইলিশ রফতানিকারক সাইফুর রহমান বলেন, ‘আজ আমাদের কোম্পানির চার টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। মাছগুলো মানসম্মতভাবে সংরক্ষণ করে পাঠানো হয়েছে। ভারতের বাজারে বাংলাদেশের ইলিশের চাহিদা বরাবরই বেশি। সময় মতো সরবরাহ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

এর আগে বাংলাদেশ সরকার দুর্গাপূজা উপলক্ষে ভারতে মোট ১,২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। এই রফতানির অনুমতি দেওয়া হয়েছে ৩৭টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান পেয়েছে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে (মোট ৭৫০ টন), ৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে (মোট ৩৬০ টন) এবং দু’টি প্রতিষ্ঠান ২০ টন করে (মোট ৪০ টন) ইলিশ রফতানির অনুমতি।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে এই রফতানি কার্যক্রম শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার।

বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন বলেন, ‘আজকের ইলিশ রফতানি বাংলাদেশের মৎস্য খাতের জন্য একটি বড় সাফল্য। আমরা নিশ্চিত করেছি যে মাছগুলো নিরাপদ ও মানসম্মতভাবে ভারতে পৌঁছেছে। এই রফতানি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মৎস্য খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

সর্বশেষ - জেলার খবর