শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দির মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১১, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মো. মিয়াজ উদ্দিন (৬০) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে ঢামেক হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিয়াজ উদ্দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ৯৯৭৪/এ।

কারারক্ষী আরমান জানান, শুক্রবার দিনগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কয়েদি মিয়াজ উদ্দিন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান। রাতেই তাকে ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। মৃত মিয়াজ উদ্দিনের বাবার নাম মৃত বিনোদ আলী। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। এরপর ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জনগণের অর্থ আর অপচয় হতে দেওয়া হবে না : ড. সালেহউদ্দিন

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা

ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী

আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : আইজিপি

নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

Ready to get Started

আগস্টে বিজিবির অভিযানে ২৭২ কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ

সন্ত্রাসী-অপরাধীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

নবীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের

নওফেলের হুশিয়ারির পর চবিতে ছাত্রলীগের অবরোধ প্রত্যাহার

নওফেলের হুশিয়ারির পর চবিতে ছাত্রলীগের অবরোধ প্রত্যাহার