Friday , 15 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

লেগুনাস্ট্যান্ড দখল নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১

প্রতিবেদক
Newsdesk
March 15, 2024 6:51 pm


কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৩টার দিকে কুমিল্লার শাসনগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা নগরীর শাসনগাছা মধ্যমপাড়া আবুল কাশেম গং ও শাসনগাছা মোলা বাড়ির মধ্যে লেগুনাস্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষ বাঁধে বলে জানা গেছে।

গুলিতে নিহত অর্নব (৩০) মধ্যমপাড়ার বাসিন্দা আজহারের ছেলে। এতে ৩ জন গুলিবিদ্ধ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মো. ফিরোজ হোসেন।

সর্বশেষ - জেলার খবর